ইন্সপায়ার্ড আইটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে আইটি ফার্ম হিসেবে ডিজিটাল বাংলাদেশ সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সংযুক্ত হয়ে বিভিন্ন ধরণের টেকনোলজী বিষয়ক সেবা দিয়ে থাকে। এগুলোর মধ্যে রয়েছে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। সেই সাথে বাংলাদেশের বেকারত্ব সমস্যা সমাধানে (বিশেষ করে অবহেলিত উত্তরবঙ্গে ) সুনির্দিষ্ট ও সুনির্ধারিত কোর্স মডিউল অনুসরন করে বিভিন্ন শ্রেণি, বয়সের প্রশিক্ষণার্থীদের আইটি তে দক্ষ করে তোলার পাশাপাশি তাদের কাজের সুযোগ তৈরী করা ও পাশাপাশি সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সামাজিক দায়বদ্ধতার পীড়নে নারী ও শারীরিক প্রতিবন্ধীদের বিশেষ সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে কাজ করে চলছে দক্ষ মানের সম্পদ গঠনে। এভাবে দক্ষমানব সম্পদ তৈরী করার পাশাপাশি বিভিন্ন দেশি বিদেশী গ্রাহকদের উচ্চ মানের সেবা প্রদান করছে।

প্রতিষ্ঠাতা
আমাদের প্রশিক্ষণার্থীদের সফলতা অর্জনের প্রতিটি ধাপে রয়েছে এক একটি গল্প, যা Inspired IT বিকশিত করার নির্যাস যোগায়।

আমরা সব সময় আমাদের প্রশিক্ষনার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ২৪ ঘন্টা ৭ দিন সময় দিয়ে থাকি । অনলাইন কিংবা অফলাইনে সাহায্য তে সব সময় দিতে বদ্ধ পরিকর ।

আমাদের রয়েছে সমৃদ্ধ ল্যাবের সুবিধা। প্রশিক্ষনার্থীরা ইচ্ছা করলে তাদের কাজের সুবিধার্থে ল্যাব ব্যবহার করতে পারে।

ক্লাসের শেষে আমরা লাইভ ক্লাসের ভিডিও প্রদান করে থাকি, যেন প্রশিক্ষনার্থীরা কোনো ভাবে ফ্রিল্যান্সিং ক্লাস মিস করলেও ক্লাস ভিডিও দেখে কভার করার সুযোগ পায়।

আমাদের প্রতিটি প্রশিক্ষনার্থীদের রয়েছে কোর্স শেষে দক্ষতা অনুযায়ী তিন মাস ইন্টার্নশিপের সুযোগ এবং আমাদের ফ্রিল্যান্সিং টিমের সাথে সরাসরি কাজ করার সুযোগ।

Inspired IT প্রতিটি প্রশিক্ষনার্থীদের দক্ষতা বৃদ্ধি করে আমাদের ফ্রিল্যান্সিং টিমের সাথে কাজ করার সুযোগ রয়েছে এবং দক্ষ প্রশিক্ষনার্থীদের আমরা আইটি সেক্টরে চাকুরীর ব্যবস্থা নিশ্চিত করতে সাহায্য করি ।

আমরা বিশ্বাস করি প্রশিক্ষনার্থীদের সাথে আমাদের সম্পর্ক আত্মার। তাই কোর্সের শেষে পরের যে কোন প্রয়োজনে Inspired IT এর দরজা সব সময় খোলা।
১. আমাদের প্রতিটি ক্লাস একদম বেসিক থেকে শুরু হয়।
২. দক্ষ এবং সার্টিফাইড ইন্সট্রাক্টর দ্বারা প্রশিক্ষণ পরিচালনা।
৩. ক্লাসের সাথে সাথে উক্ত দিনের ক্লাসের ভিডিও প্রদান।
৪. প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা কম্পিউটার সহ ল্যাব ব্যাবস্থা।
৫. ক্লাসের বাহিরেও অনলাইন এবং অফলাইনে সকল সময় সহযোগিতা করা হয়।
৬. বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও স্মার্ট ক্যাম্পাস।
৭. ইন্টার্নশিপের পর সরাসরি চাকুরি সুযোগ।
৮. সার্টিফিকেট প্রদান।
৯ .আজীবন সহযোগিতা।
১০. সকলের জন্য ফ্রিতে ১৫ দিনের বাসিক ইংলিশ স্পকেন কোর্স এবং দুর্বল প্রশিক্ষণার্থীদের জন্ন ১৫ দিনের এমএস ওয়ার্ড সফটওয়্যার এর ধারনা প্রদান।
১. প্রশিক্ষণার্থীকে অবশ্যই পরিশ্রমী, অধ্যাবসায়ী ও ধৈর্যশীল হতে হবে।
২. অবশ্যই নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে।
৩. কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারের নূন্যতম জ্ঞান থাকতে হবে।
৪. কোর্স ফি দুই কিস্তিতে পরিশোধ করা যাবে।
৫. কোর্স ফি ক্লাস শুরুর পূর্বে ৫০% এবং ১ মাস পরে ৫০% প্রদান করা যাবে।
৬. কোর্স ফি কোন ভাবেই ফেরত যোগ্য নয়। কোর্স ফি পরিশোধের পরে ক্লাস মিস হয়ে গেলে পরবর্তী ব্যাচের সাথে ক্লাস করার সুযোগ থাকবে।
৭. অনিয়মিত প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে না।
৮. প্রশিক্ষণার্থীকে অবশ্যই ভর্তি ফর্মের সঠিক তথ্য, নাম, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে।
৯. প্রতিদিন ক্লাসে উপস্থিত বাধ্যতামূলক, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে এবং লাইভ ক্লাসের ভিডিও কোন ভাবেই কারো সাথে শেয়ার করা যাবে না। যা দণ্ডনীয় অপরাধ (ডিজিটাল আইন ২০০৮)
১০. আপনার যে কোন অসংগতি ব্যবহারের জন্য কর্তৃপক্ষ আপনার ভর্তি বাতিল করতে পারে।